• ঢাকা
  • শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথে ৩৫০ পিস ইয়াবা ও গাঁজা সহ আটক -১ 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:১৪ পিএম;
বিশ্বনাথে ৩৫০ পিস ইয়াবা ও গাঁজা সহ আটক -১ 
বিশ্বনাথে ৩৫০ পিস ইয়াবা ও গাঁজা সহ আটক -১ 

বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ বিশ্বনাথে পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবা ও ৭৫০ গ্রাম গাঁজাসহ ফয়সল ফয়সাল আহমদ (৩৫) নামের এক মাদককারবারীকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ।.

 .

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল রামচন্দ্র পুর গ্রামে পুলিশ  অভিযান চালিয়ে ওই মাদক কারবারীকে আটক করে।.

 .

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ থানার এএসআই ফুল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে দোহাল রামচন্দ্র পুর গ্রামের ওয়ারিছ আলীর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় ওয়ারিছ আলীর ছেলে ফয়সাল আহমদ এর বসতঘর হতে ইয়াবা ও গাঁজা উদ্ধার করেন এবং পুলিশ ফয়সাল কে আটক করে। .

 .

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ইয়াবা ও গাঁজাসহ ফয়সাল আহমদ আটক করা হয়েছে।  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়া দিন রয়েছে।. .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ